আজ থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান

আজ থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান

দোকানপাট ও বিপণীবিতান খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। এখন থেকে রাত ৯টা পর্যন্ত এসব দোকান খোলা রাখা যাবে। ২৮ জুলাই, মঙ্গলবার এই নিয়ম কার্যকর হবে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই অনুমতি দিয়েছে বলে জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সমিতির সূত্র মতে, ঈদকে সামনে রেখে দোকানপাট খোলার সময় বাড়ানোর আবেদন করেছিলেন ব্যবসায়ীরা। সেই আবেদনের প্রেক্ষিত্রে ঈদের আগ পর্যন্ত রাত ৯টা পর্যন্ত খোলা রাখার মৌখিক অনুমতি দেয়া হয়। তবে ঈদের পর নতুন নির্দেশনা না আসলে আগের মতো সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার নিয়ম আগের মতোই রয়েছে।

প্রসঙ্গত, ৩০ জুন দোকানপাট খোলা রাখার সময় বিকাল ৪টা থেকে তিন ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করার নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বাজারে কেনাকাটার ক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখাসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও বলা হয় প্রজ্ঞাপনে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *