ইংলিশ ক্লাবের অধিনায়ক হলেন ভারতীয় টেস্ট তারকা

ইংলিশ ক্লাবের অধিনায়ক হলেন ভারতীয় টেস্ট তারকা

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ড কাউন্টির ক্লাব সাসেক্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন ভারতের টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারা। নিয়মিত অধিনায়ক টম হেইনস হাতের হাড় ভেঙে ৫-৬ সপ্তাহের জন্য ছিটকে পড়ায় পূজারাকে ভারপ্রাপ্ত অধিনায়ক করেছে ক্লাবটি।

চলতি কাউন্টি মৌসুমে পূজারা দারুণ ফর্মে রয়েছেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু’তে ছয় ম্যাচে ৭৫০-এর ওপর রান করেছেন ভারতীয় এই ব্যাটার।

সাসেক্সের হেড কোচ ইয়ান স্যালিসবুরি এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছেন, ‘পূজ (পূজারা) টমের অনুপস্থিতিতে দায়িত্ব নিতে খুবই আগ্রহী। সে এই দলটার মধ্যে সম্ভাবনা দেখছে এবং এই দলে যোগ দেওয়ার পর থেকে সে প্রকৃতিদত্ত অধিনায়ক হিসেবেই উপস্থিত আছে।’

চলতি মৌসুমে পূজারা চারটি সেঞ্চুরি করেছেন কাউন্টিতে। ১০৯.৪২ গড়ে করেছেন ৭৬৬ রান। যার মধ্যে আছে ২০৩ রানের মহাকাব্যিক এক ইনিংসও।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *