ইয়াবা ব্যবসায়ী রোহিঙ্গা জিয়ার সহযোগী গৌরনদীতে গ্রেফতার

ইয়াবা ব্যবসায়ী রোহিঙ্গা জিয়ার সহযোগী গৌরনদীতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী রোহিঙ্গা জিয়ার অন্যতম সহযোগী আলামিন ঘরামী (৩২) ও আলামিনের এক সহযোগীকে গ্রেফতার করেছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত আলামিন গৌরনদীর কটকস্থল গ্রামের মৃত জয়নাল আবেদীন ঘরামীর ছেলে এবং তার সহযোগী ইমরান একই গ্রামের ইসমাইল ঘরামীর ছেলে।

এরমধ্যে গ্রেফতারকৃত আলামিন কক্সবাজার টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী রোহিঙ্গা জিয়ার অন্যতম সহযোগী। গ্রেফতারের পর আলামিনের ব্যবহৃত মোবাইল ফোনে রোহিঙ্গা জিয়ার সাথে কপোথকথনের একাধিক প্রমান পেয়েছে পুলিশ।

এরআগেও টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আলামিন গ্রেফতার হয়েছিলো। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, মাদক বিক্রয়ের খবর পেয়ে থানা পুলিশ বুধবার সন্ধ্যায় কটকস্থল এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় আলামিন ঘরামী ও ইমরান ঘরামীকে দুইশ’ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *