ওবায়দুল কাদের দেশে ফিরেছেন

ওবায়দুল কাদের দেশে ফিরেছেন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফলোআপ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। বুধবার রাত পৌনে ১১টায় সেতুমন্ত্রীকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রাতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার আবু নাছের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য গত রবিবার সিঙ্গাপুরে যান ওবায়দুল কাদের।

এর আগে সিঙ্গাপুরে টানা দুই মাস চিকিৎসার শেষে গত ১৫ মে দেশে ফেরেন ওবায়দুল কাদের। গত ৩ মার্চ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন। এ সময় তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। ৪ মার্চ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *