গরুবাহী ট্রাক কেড়ে নিল পুলিশ সদস্যের প্রাণ

গরুবাহী ট্রাক কেড়ে নিল পুলিশ সদস্যের প্রাণ

রাজধানীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রতন হোসেন (২১) নিহত হয়েছেন। তিনি পুলিশের বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা ব্যাটালিয়নে (এসপিবিএন) কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আদাবর স্লুইচগেট সংলগ্ন বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদাবর থানার ওসি শাকের মোঃ জুবায়ের এ তথ্য নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত রতন হোসেন এসপিবিএনে কর্মরত ছিলেন। ঘটনার সময় রতন সিভিল ড্রেসে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন।

স্লইচগেট সংলগ্ন বেড়িবাঁধে এলে গরুবাহী একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটিকে ছিটকে রাস্তায় পড়ে যায়। রতন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, ঘটনার পরপরই গরুবাহী ট্রাকটি পালিয়ে যায়। রতন হোসেনের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *