চিরনিদ্রায় শায়িত হলেন এমপি শাওনের বাবা হাজী নুরুল ইসলাম

চিরনিদ্রায় শায়িত হলেন এমপি শাওনের বাবা হাজী নুরুল ইসলাম

ভোলা-৩ আসনের এমপি ও রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের বাবা শিক্ষানুরাগী হাজী নুরুল ইসলাম চৌধুরীর তৃতীয় নামাজে জানাযায় মুসলধারে বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিদের ঢল নামে। শুক্রবার জুমাবাদ লালমোহন হাই স্কুল মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাজায় এমপি নূরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল, সাবেক এমপি মেজর (অবঃ) জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া জানাযায় ঢাকা থেকে মোবাইল কনফারেন্সে সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বক্তব্য রাখেন। তিনি এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের বাবা নুরুল ইসলাম চৌধুরীর উদ্দেশ্য করে বলেন, ভালো মানুষ সবসময় শ্রদ্ধার পাত্র হন। ভালো মানুষের প্রয়োজন আছে। বুধবার ভোর ৪টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেণ।

বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা মগবাজার মধুবাগ স্কুল মাঠে প্রথম নামাজের জানাযা এবং সাড়ে ১০টায় বায়তুল মোকাররমে দ্বিতীয় নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। পরে লালমোহনের উদ্দেশ্যে নিয়ে আসা হলে শুক্রবার জুমাবাদ তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার নামাজ পরিচালনা করেন হযরত মাওলানা মহিবুল্যাহ, পীর সাহেব বাটামার।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *