দেশের বিরুদ্ধে ট্রাম্পের কাছে নালিশকারী প্রিয়া সাহার বাড়ির সামনে বিক্ষোভ

দেশের বিরুদ্ধে ট্রাম্পের কাছে নালিশকারী প্রিয়া সাহার বাড়ির সামনে বিক্ষোভ

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশকারী প্রিয়া সাহার বাড়ির সামনে বিক্ষোভ করেছেন একদল যুবক।

শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে প্রিয়ার বাড়ির সামনে ‘সচেতন ছাত্র সমাজ’ ব্যানারে এই বিক্ষোভ করা হয়।

জানা গেছে, প্রিয়া সাহার বাড়ির সামনে প্রথমে ২০-২৫ জন মানববন্ধন করেন। পরে তার বাসায় তালা দেওয়ার প্রস্তুতি নেন তারা। তবে শেষ পর্যন্ত সেই পথে হাঁটেননি আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা বলেন, প্রিয়া সাহা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। সংখ্যালঘুদের কথা চিন্তা করে নয়। তার দুই মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী। তাদের নাগরিকত্ব পেতেই ট্রাম্পের কাছে অভিযোগ করেছেন তিনি। মার্কিন অভিবাসন নীতি অনেক কঠিন। তাই মিথ্যাচার করে নিজের দুই মেয়ের নাগরিকত্ব নেওয়ার পথ পরিষ্কার করছেন এ নারী।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *