বরিশালে অজ্ঞান পার্টির খপ্পরে ১২ লঞ্চ যাত্রী, হাসপাতালে ভর্তি

বরিশালে অজ্ঞান পার্টির খপ্পরে ১২ লঞ্চ যাত্রী, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল-ঢাকা নৌ পথের ল‌ঞ্চে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা ও মোবাইল ফোন সেটসহ মূল্যবান মালামাল হারিয়েছে ১২ যাত্রী। তাদের সকলকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অজ্ঞান পা‌র্টির খপ্প‌রে পড়া যাত্রীরা হচ্ছেন- রাজিব হাওলাদার, গোপাল, রশিদ, মিলন, নাইম, সুমন, দেবাশিষ, শরিফুল, আল-আমিন, শুভ, সুমন এবং জসিম। হাসপাতাল সূ‌ত্রে জানা গে‌ছে, অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে খাবারের সাথে চেতনানাশক দ্রব্য খাইয়ে তাদের অজ্ঞান করে। পরে সাথে থাকা মোবাইল ফোন, টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে।

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এসব যাত্রীদের লঞ্চ কর্তৃপক্ষ, পুলিশ ও বিআইডব্লিউটিএর লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এদের মধ্যে ঢাকা বরিশাল-রুটের পারাবাত-৯ লঞ্চ থেকে ৭ জন, এ্যাডভেঞ্চার থেকে ২ জন, সুন্দরবন থেকে ২ জন ও পুবালী লঞ্চ থেকে একজনকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নীলিমা রায় জানান, এদের মধ্যে ১০ জন সুস্থ হয়ে ফিরে গেছে। দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *