বরিশালে কীর্তনখোলা নদী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

বরিশালে কীর্তনখোলা নদী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

বরিশালের কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা পৌনে ১টার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তির বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর বলে ধারণা করছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। বরিশাল সদর নৌ-থানার ওসি হাসনাত জামান জানান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু এলাকায় এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

“মৃত ব্যক্তির পরনে কালো রঙের শার্ট ও জিন্স প্যান্ট ছিল। চার থেকে পাঁচদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।” লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে, বলেন ওসি।’

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *