বরিশালে চার প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা

বরিশালে চার প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা

বরিশালে মেয়াদোত্তীর্ণ পণ্য ও নির্ধারিত মূল্য না থাকায় চার প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়।

অভিযান পরিচালনা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।

অপূর্ব অধিকারী বলেন, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য, পণ্যের গায়ে নির্ধারিত মূল্য না থাকা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। অভিযানে সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *