বরিশালে নতুন করে ২৯ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৮৯৮

বরিশাল জেলায় নতুন করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৮৯৮ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি জেলায় করোনা আক্রান্ত ১৩ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। যাতে করে জেলায় মোট ৫৬৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আজ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেনি। এরআগে জেলায় ৩১ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১০ জুলাই) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে- গৌরনদী উপজেলার ২ জন ও সদর উপজেলার ২ জন, হিজলা উপজেলার ৪ জন, বাকেরগঞ্জ উপজেলার ১ জন স্বাস্থ্য সহকারী, বানারীপাড়া, গৌরনদী, মেহেন্দীগঞ্জ ও উজিরপুর প্রত্যেক উপজেলার ১ জন করে ৪ জন, বরিশাল নগরীর বটতলা এলাকার ৪ জন, কাউনিয়া ও রুপাতলি এলাকার ২ জন করে ৪ জন, বিএম কলেজ রোড, হাসপাতাল রোড, নথুল্লাবাদ, সদর রোড, ফকির বাড়ি প্রত্যেক এলাকার ১ জন করে ৫ জন, ব্যাংকে কর্মরত ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ২ জন।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ২৯ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *