বরিশালে প্রেমে ব্যর্থ হয়ে শরীরে আগুন লাগিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক ॥ প্রেমে ব্যর্থ হয়ে ইমাম হোসেন (২২) নামের এক কলেজ ছাত্র গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার পশ্চিম হোসনাবাদ গ্রামের।

নিহত ইমাম ওই গ্রামের সৌদি প্রবাসী আনোয়ার হোসেন বেপারীর ছেলে। সে হোসনাবাদ নিজাম উদ্দিন কলেজের ছাত্র ছিলো। শনিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে সরিকল ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীন বেপারী জানান, ঢাকায় বসবাসরত এক মেয়ের সাথে কলেজ ছাত্র ইমামের প্রেমের সম্পর্ক চলে আসছিলো।

কিন্তু এ সম্পর্ক মেনে নেয়নি ওই মেয়ের পরিবার। এতে অভিমান করে শুক্রবার দুপুরে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় ইমাম হোসেন।

মূমূর্ষ অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পথে রাতে সে (ইমাম) মৃত্যুবরন করে। সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফোরকান হোসেন জানান, শনিবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *