বরিশাল জেলা পরিষদ উপ-নির্বাচনে ৭ নং ওয়ার্ডের প্রতীক বরাদ্ধ

বরিশালের জেলা পরিষদের ৭ নং ওর্য়াড (বাবুগঞ্জ) উপ-নির্বাচনে সদস্য পদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ সম্পন্ন হয়েছে। ৭ নং ওয়ার্ডে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। তার বিপরীতে নিজ নিজ পক্ষে তাদের প্রতীক সংগ্রহ করেছেন। তাদের মধ্যে মোঃ মাইনূল ইসলাম পারভেজ পেয়েছেন তালা প্রতীক,রিফাত জাহান তাপসী পেয়েছেন পেয়েছেন ঘুড়ি, মুহাম্মদ আজিজুল ইসলাম বাবুল পেয়েছেন আটো রিক্সা প্রতীক, মোঃ শফিউল আযম পেয়েছেন টিউব ওয়েল প্রতীক। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা পরিষদ নির্বাচন রিটার্ণিং কর্মকর্তার কাছ থেকে প্রত্যেক প্রার্থী তাদের নিজ নিজ পক্ষে এ প্রতীক সংগ্রহ করেন তিনি। এ সময়ে তিনি প্রার্থীরা নিজ নিজ পক্ষে নির্বাচনে বিজয়ী হয়ে সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ ও ইভটিজিং মুক্ত সমাজ গড়তে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ ও মানুষের সেবা করার প্রত্যায় ব্যক্ত করে। উল্লেখ্য, বরিশাল জেলা পরিষদের সদস্য ফারজানা বিনতে ওহাব বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জেলা নির্বাচন অফিস তার সদস্য পদটি শূন্য ঘোষনা করেন। শূন্য আসনে জেলা পরিষদের ৭নং ওয়ার্ড বাবুগঞ্জ উপজেলা উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *