বরিশাল বোর্ডে গত বছরের তুলনায় দ্বিগুন বেড়েছে জিপিএ-৫

নিউজ ডেস্ক :: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর দেড়টায় শিক্ষাবোর্ড কার্যালয়ের হলরুমে এ ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম।

চলতি বছর বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার ৭০.৬৫ শতাংশ। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭০.৫৫ শতাংশ।

এছাড়া এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০১ জন। যেখানে গত বছর ৬৭০ জন জিপিএ-৫ পেয়েছিল। এ বছর এ বোর্ডে মোট ৬৪ হাজার ৯৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *