বিয়ের রাতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

বিয়ের রাতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিয়ের রাতে গোসলে গিয়ে মাকসুদুর রহমান জিমাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার পান্ডারগাও ইউনিয়নের পলিরচর গ্রামে এ ঘটনা ঘটে। জিমাম সুনামগঞ্জ পৌর শহরের আরফিন নগরের বাসিন্দা মো. মজিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, বিয়ের দিন রাতে পুকুরে গোসল করতে যায় জিমাম। গোসল শেষে পুকুর ঘাটে ওঠার সময় হোঁচট খেয়ে পানিতে পড়ে গেলে সাঁতার না জানায় তলিয়ে যান তিনি। রাত ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *