‘মিস ইন্ডিয়া’ জেতার মতো গায়ের রং ছিল না প্রিয়াঙ্কা চোপড়ার!

বিশ্ব সন্দুরী প্রতিযোগিতায় ২০০০ সাল ছিল ভারতের জন্য সব থেকে স্মরণীয় একটি বছর। কারণ, এই সময়ে আন্তর্জাতিক স্তরের তিনটি খেতাবই যে এসেছিল ভারতের ঘরে। ‘মিস ইউনিভার্স’ লারা দত্ত ও ‘মিস এশিয়া প্যাসিফিক’দিয়া মির্জার পাশাপাশি ‘মিস ওয়ার্ল্ড’-এর শিরোপাও উঠেছিল ভারতীয় কন্যা প্রিয়াঙ্কা চোপড়ার মাথায়।

কিন্তু, প্রিয়াঙ্কা চোপড়ার এই জয়-পরাজয় নিয়ে প্রশ্ন উঠেছিল দেশের মাটিতেই। সংবাদসংস্থা পিটিআই-এর খবর, ২০০০ সালের ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতার এক জুরি বোর্ডের সদস্য প্রিয়াঙ্কা সম্পর্কে মন্তব্য করেছিলেন যে তাঁর গায়ের রং বেশ কালো। এবং এই কথা প্রকাশ করেছেন প্রদীপ গুহ নামে ওই প্রতিযোগিতার এক মেন্টর।

সংবাদ প্রতিবেদনে প্রদীপ গুহ আরও বলেন, প্রতিযোগিতার প্রথম থেকে অনেকেই প্রিয়াঙ্কার বিরুদ্ধে ছিলেন। এবং জনৈক মেন্টর তাঁর গায়ের রং নিয়ে মন্তব্য করায় প্রতিবাদও করেছিলেন প্রদীপ গুহ।

আগামী কয়েক দিনের মধ্যেই অসীম ছাবড়ার লেখা ‘প্রিয়ঙ্কা চোপড়া: দ্য ইনক্রেডিবল স্টোরি অফ আ গ্লোবাল বলিউড স্টার’ নামে প্রিয়াঙ্কার একটি ‘আনঅফিসিয়াল বায়োগ্রাফি’ প্রকাশিত হবে। এই তথ্য সেই বই থেকেই সংগৃহীত। সূত্র: এবেলা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *