হুসেইন মুহম্মদ এরশাদের অবস্থা আশঙ্কাজনক

হুসেইন মুহম্মদ এরশাদের অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

আজ শুক্রবার (১২ জুলাই) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, এরশাদের শরীরের কোনো অরগান ঠিকমতো কাজ করছে না। সেগুলো কৃত্রিমভাবে চলছে। তবে রক্তে যে ইনফেকশন ছিল তা কমে গেছে।

তিনি বলেন, আমি সকাল সোয়া ১০টায় সিএমএইচে গিয়ে ওখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, এরশাদের অবস্থা আশঙ্কাজনক।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *