৪ দফা দাবিতে বরিশালে নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

৪ দফা দাবিতে বরিশালে নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস (বিসিএস সেবা) চালু করাসহ চার দফা দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

দাবী আদায় না হওয়া পর্যন্ত ক্লাশ-পরীক্ষা ও পেশাগত দায়িত্ব বর্জন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছে তারা।

শনিবার (০৬ জুলাই) সকাল ১০টায় শেরে-ই বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসের নার্সিং কলেজ চত্ত্বরে ক্লাশ-পরীক্ষা ও পেশাগত দায়িত্ব বর্জন করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

এ সময় তারা বলেন, বর্তমানে নার্সিং শিক্ষার্থীদের ৬ হাজার ইন্টার্ন ভাতা দেওয়া হচ্ছে। যা যুগের সাথে অসঙ্গতিপূর্ন দাবী করে শিক্ষার্থীরা ইন্টার্ন ফি ২০ হাজার টাকায় উন্নীত করার দাবী জানান।

একই সাথে স্টাইপেন্ড ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকায় উন্নীত করা, সকল নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্রাকটিস নার্স পদ সৃস্টি ও পূরন করা এবং নতুন কারিকুলাম সংশোধন না করা পর্যন্ত পুরাতন কারিকুলাম বহাল রাখার দাবী জানান বিক্ষোভকারীরা।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *