ঝিনাইদহে পানির পাম্প ঠিক করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

ঝিনাইদহে পানির পাম্প ঠিক করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি // জান্নাতুল ফেরদৌস:

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ (২১) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খালকুলা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই গ্রামের মোতাহার হোসেনের ছেলে এবং লাঙ্গলবাধ আদিল উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে পানির পাম্প মেরামতের কাজ করছিলেন আব্দুল্লাহ। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *