ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে পুলিশের লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে পুলিশের লিফলেট বিতরণ

‘ডেঙ্গু সম্পর্কে সচেতন হোন, প্রতিরোধে সতেষ্ট হোন’’ এই শ্লোগান নিয়ে পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে জেলা পুলিশ উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ অগস্ট) বাদ জুমা পিরোজপুর শহরের বিভিন্ন মসজিদে এই লিফলেট বিতরণ করা হয়।

এতে ডেঙ্গু ভয়ঙ্কর নয়, এটি একটি ভাইরাস জনিত জ্বর তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এডিস মশার বৈশিষ্ট্য, চলাফেরার সময়, রোগের লক্ষণ এবং করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের করনীয় সম্পর্কে নানা তথ্য উপস্থাপন সম্বলিত বিভিন্ন লেখা রয়েছে।

বাংলাদেশ পুলিশ হেড কোয়াটার্সের নির্দেশনা মোতাবেক বরিশাল রেঞ্জ পুলিশের প্র্রচারনার অংশ হিসেবে পিরোজপুর সদর থানার ওসি এসএম জিয়াউল হকের নেতৃত্বে সকল জামে মসজিদে এ লিফলেট বিতরণ করা হয়

Banglarmukh24

Banglarmukh24

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *