বরিশালে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৪৫ জন

বরিশালে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৪৫ জন

অনলাইন ডেস্ক :

ডেঙ্গু পরিস্থিতি দেশব্যাপী যে আকার ধারণ করেছে, তাকে এখন মহামারী বলা যায়। রাজধানীর বাইরে দেশের ৬৪ জেলায়ও ডেঙ্গুর বিস্তার ঘটেছে। উপজেলা ছাপিয়ে গ্রামেও ছড়িয়ে পড়ছে। ডেঙ্গু নিয়ে সর্বত্রই আতঙ্ক ছড়িয়েছে। বৃহস্পতিবারও এক হাজার ৭১২ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এ বছর সাড়ে ১৯ হাজার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

এটি ১৯ বছরের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা। স্বাস্থ্য অধিদফতরের (হেলথ ইমারজেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত। সারাদেশে ১৯ হাজার ৫১৩ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে রাজধানীতে ১৬ হাজার ৪৯ আক্রান্ত হয়েছে।

এছাড়া সারাদেশে আরও তিন হাজার ৪৬৪ জন আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতর বলছে, এ পর্যন্ত মাত্র ১৬ জনের মৃত্যু হয়েছে। তবে বিভিন্ন হাসপাতাল সূত্র বলছে, নতুন করে আরও দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে ৫৬ জনের মৃত্যু হলো। চলতি মাসেই আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৬১৪ জন। এটিও গত ১৯ বছরের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা |

বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা : বরিশাল জেলায় ১৫২, পটুয়াখালীতে ৩১, ভোলায় ১৬, পিরোজপুরে ১৪, ঝালকাঠিতে ১ বরগুনায়
৩০ জন সহ মােট ২৪৫ জন আক্রান্ত হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *