বরিশালে চিকিৎসা ও দুস্থ শিক্ষার্থী পরিবারের মাঝে আর্থিক সাহায্য প্রদান

বরিশালে চিকিৎসা ও দুস্থ শিক্ষার্থী পরিবারের মাঝে আর্থিক সাহায্য প্রদান

স্টাফ রিপোর্টার//রেজয়ানুর রহমান সফেন:

বরিশালে চিকিৎসা ও দুস্থ শিক্ষার্থী পরিবারের মাঝে সাহয্যে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ ই) আগস্ট সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন সভা কক্ষে আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।

বরিশাল জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আওতায় বরিশাল নগরের বিভিন্নস্থানের আর্থিক অনটনে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ও অর্থের অভাবে দুস্থ পরিবারের সন্তানদের পড়ালেখার বিঘœ হওয়া অবেদন করা নয় পরিবারের সদস্যদেরকে চৌচল্লিশ হাজার টাকার সাহায্যের অনুদান দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলাম, বরিশাল সমাজ সেবা অধিদপ্তর উপ-পরিচালক আল-মামুন তালুকদার, জেলা প্রশাসকের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ সহ বিভিন্ন কর্মকর্তা।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *