বরিশালে প্রথমবারের মতো লঞ্চ যাত্রীদের জন্য মেয়রের ফ্রি বাস সার্ভিস

বরিশালে প্রথমবারের মতো লঞ্চ যাত্রীদের জন্য মেয়রের ফ্রি বাস সার্ভিস

স্টাফ রিপোর্টার//রেজয়ানুর রহমান সফেন:

আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষদের যাত্রা নিরাপদ করতে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এর পক্ষ থেকে প্রথমবারের মতো ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) মধ্যরাত থেকেই ২০টির মতো বাস বরিশাল নদী বন্দর এলাকা থেকে যাত্রীদের নিয়ে রুপাতলী ও নতুল্লাবাদ বাস টার্মিনালে পৌঁছে দিচ্ছে। মেয়রের ফ্রি বাসে ঢাকা থেকে বরিশাল শহরে আসা যাত্রীরা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে সড়কপথে যাচ্ছেন।

এদিকে, ফ্রি সার্ভিসের আওতায় চলাচলরত বাসগুলোর কার্যক্রম সড়কে থেকে সরাসরি মনিটরিং করছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবাদুল্লাহ।

মধ্যরাতে যাত্রীরা ফ্রি বাস সার্ভিস পেয়ে বেশ আনন্দিত।

আয়শা আক্তার নামে অপর এক যাত্রী বলেন, প্রথমবারের মতো বরিশাল সিটি করপোরেশন এমন একটি উদ্যোগ নিয়েছে। ফ্রি বাস সার্ভিসের কারণে যাত্রীরা অন্য পরিবহন চালকদের জিম্মিদশা থেকে মুক্তি পেলো।

সরেজমিনে দেখা গেছে, ২০টির মতো বাস যাত্রী নিয়ে বরিশাল নদী বন্দর সংলগ্ন ডিসি অফিসের সামনের সড়ক দিয়ে যাত্রী নিয়ে রুপাতালী ও নতুল্লাবাদের উদ্দেশ্যে যাচ্ছেন। সেখানে যাত্রীদের নামিয়ে দিয়ে বাসগুলো আবার নির্ধারিত রুট দিয়ে পূর্বের জায়গায় আসছে। বাস আসা মাত্রই সেগুলোতে যাত্রীরা মুহুর্তের মধ্যে উঠে পড়ছেন। আর মেয়রের নেতৃত্বে কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তারা তা মনিটরিং করছেন।

এদিকে বন্দরে এলাকায় ফ্রি বাস সার্ভিসের প্রচারণা মাইকের পাশাপাশি ছাত্রলীগের নেতা-কর্মীরাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যাত্রীরাও মেয়রের এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *