বরিশাল শেবাচিমে ডেঙ্গু আক্রান্ত তরুণীর মৃত্যু

বরিশাল শেবাচিমে ডেঙ্গু আক্রান্ত তরুণীর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত সুমাইয়া আক্তার (১৮) নামে এক তরুণী বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সুমাইয়া আক্তার (১৮) পটুয়াখালীর দুমকি উপজেলার মো. ফজলুর রহমানের মেয়ে।

সোমবার দুপুরে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

তিনি জানান, পটুয়াখালী থেকে উন্নত চি‌কিৎসার জন্য ব‌রিশালের শের-ই-বাংলা মে‌ডি‌কেল কলেজ হাসপাতালে আসা ডেঙ্গু রোগী সুমাইয়া আক্তার সোমবার বিকেল ৪টার দিকে চি‌কিৎসাধীন অবস্থায় মারা‌ গেছে।

 

জানা যায়, সুমাইয়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত বুধবার দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে শনিবার তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. শাহে মোজাহেদুল ইসলাম জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুমাইয়া প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে সে মারা যায়।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *