বিশৃঙ্খলা সৃষ্টি করে আ.লীগ গণতন্ত্র ফিরিয়ে আনার পথ রুদ্ধ করতে চায়’

বিশৃঙ্খলা সৃষ্টি করে আ.লীগ গণতন্ত্র ফিরিয়ে আনার পথ রুদ্ধ করতে চায়’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এক-এগারোর আওয়ামী লীগের আরেকটি চক্রান্ত। সেই চক্রান্তটি হচ্ছে- বিশৃঙ্খলা সৃষ্টি করে গণতন্ত্র ফিরিয়ে আনার যে পথ, সেই পথকে তারা রুদ্ধ করতে চায়।

রবিবার দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান।

বিএনপি এক-এগারো নিয়ে চক্রান্ত করছে- ক্ষমতাসীনদের এ বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, বিএনপি এক-এগারো করার প্রয়োজনটা কী? এর সঙ্গে বিএনপির তো কোনো সম্পর্ক থাকতে পারে না।

তিনি বলেন, বিএনপি তো এখন ড্রাইভিং সিটে নেই। ড্রাইভিং সিটে আছে তারা (আওয়ামী লীগ)। আর এক-এগারো করার অভিজ্ঞতা তাদের। এক-এগারোর সুবিধাভোগী তারা। অযথা বিএনপিকে এর মধ্যে নিয়ে আসা মানে তাদের কোনো কুমতলব আছে।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপি নেতা নাজিমউদ্দিন আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *