শেবাচিমে ধিরে ধিরে কমছে ডেঙ্গুজ্বর আক্রান্ত ‌রোগী

ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ (শেবাচিম) হাসপাতা‌লে ধিরে ধিরে কমে‌ছে ডেঙ্গুজ্বরে আক্রান্ত চি‌কিৎসাধীন ‌রোগীর সংখ্যা।

আজ বুধবার (২১ আগস্ট) শেবাচিম হাসাপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়ে‌ছেন ১৪৭ জন। গতকাল এ সংখ্যা ছিল ১৭২। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভ‌র্তি হ‌য়ে‌ছে ৪৫ জন। এর আগের ২৪ ঘণ্টায় ভ‌র্তি হয়ে‌ছিল ৪৮ জন।

হাসপাতালের তথ্য অনুযায়ী, চি‌কিৎসাধীন ১৪৭ জন রোগীর মধ্যে পুরুষ ৯৪, ম‌হিলা ২৭ ও শিশু ২৬ জন। ২৪ ঘণ্টায় ভ‌র্তি ৪৫ জ‌নের ম‌ধ্যে পুরুষ ৩০, ম‌হিলা ১০ ও শিশু ৫ জন। অপরদিকে ২৪ ঘণ্টায় বিদায়ের সংখ্যাও বে‌ড়ে‌ছে। বিদায় নি‌য়ে‌ছে ৭০ জন। এর ম‌ধ্যে পুরুষ ৪০, ম‌হিলা ২৫ ও শিশু ৫ জন। এর আ‌গের ২৪ ঘণ্টায় বিদা‌য় নি‌য়ে‌ছিল ৬৫ জন।

১৬ জুলাই থে‌কে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালে মোট ভ‌র্তি হ‌য়ে‌ছে ১ হাজার ৩৭৩ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ২২৬ জন। এ সম‌য়ের ম‌ধ্যে মারা গে‌ছে ৫ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *