২১ আগস্ট গ্রেনেড হামলার সকল আসামিদের দ্রুত বিচারের দাবীতে পিরোজপুরে মানব বন্ধন

২১ আগস্ট গ্রেনেড হামলার সকল আসামিদের দ্রুত বিচারের দাবীতে পিরোজপুরে মানব বন্ধন

২১ আগষ্ট গ্রেনেড হামলার সকল আসামীদের দ্রুত বিচারের দাবীতে পিরোজপুর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শফিউল হক মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেল পারভেজ রাজা, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুমন সিকদার, সাধারণ সম্পাদক জসিম হালাদার রায়হান, স্বেচ্ছাসেবকলীগের পৌর যুগ্ম আহবায়ক শেখ হাসান মামুন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম জিহান, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম সহ নেতৃবৃন্দ।

মানব বন্ধনে বক্তারা বলেন, ২১ আগস্ট আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার জন্যই সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়ে সেদিন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টাসহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ভাগ্যগুনে সেদিন শেখ হাসিনা বেঁচে যান। এ গ্রেনেড ও জঙ্গী হামলার মূল পরিকল্পনাকারী ছিল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। তারেকরহমান এখনো লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

এ সময় বক্তারা, ২১শে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত সব খুনিদের অবিলম্বে ফাঁসি কার্যকর করসহ যারা বিদেশে পালিয়ে আছে তাদেরও আইনের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি করেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *