বরিশালে আরও ১৬ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় পাঁচজন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন।

একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৮৫ জন।

রোববার (১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *