অসুস্থ ভাইস চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে পানিসম্পদ প্রতিমন্ত্রী

অসুস্থ ভাইস চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে পানিসম্পদ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার//রেজয়ানুর রহমান সফেন:

হাসপাতালে ভর্তি অসুস্থ বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধুকে দেখতে গেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি। শুক্রবার সন্ধ্যায় সদর হাসপাতালে ছুটে যান তিনি।

এসময় তার সাথে বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা মাহামুদুল হক খান মামুন এবং সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম হাসপাতালে গিয়ে প্রথমে ভাইস চেয়ারম্যানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেয় এবং চিকিৎসকদের কাছেও অগ্রগতি সম্পর্কে জানতে চান।

পরবর্তীতে হাসপাতালে চিকিৎসরত রোগীদের সাথেও কথা বলেন এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে অবগত হন।

এর আগে গতকাল বৃহস্পতিবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *