চার মহাসড়কের উন্নয়নে অর্থায়ন করবে এডিবি

চার মহাসড়কের উন্নয়নে অর্থায়ন করবে এডিবি

সচিবালয়ে বৈঠকে সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ -ছবি : জাগরণ
দেশের চারটি মহাসড়কের উন্নয়নে অর্থায়ন করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। ঢাকা-সিলেট, রংপুর-বাংলাবান্ধা, রংপুর-বুড়িমারী এবং বরিশাল-ফরিদপুর মহাসড়ক ৪ লেনে উন্নীত করতে অর্থায়ন করবে সংস্থাটি। প্রধানমন্ত্রীর অনুরোধে এডিবি এ চারটি মহাসড়ক উন্নয়নে অর্থায়নে সম্মত হয়েছে।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বৈঠক করে এ তথ্য জানান।

মনমোহন প্রকাশ জানান, ঢাকা-সিলেট, রংপুর-বাংলাবান্ধা, রংপুর-বুড়িমারী এবং বরিশাল-ফরিদপুর মহাসড়কের প্রতিটিতে চার লেনের পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেন থাকবে। এরইমধ্যে রংপুর-বুড়িমারী এবং বরিশাল-ফরিদপুর মহাসড়ক চারলেনে উন্নীত করার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে।

বৈঠকে দেশের সড়ক অবকাঠামোর উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য মন্ত্রী এডিবিকে ধন্যবাদ জানান।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *