ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

নিউজ ডেস্কঃঃ রাজধানীতে অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে ৩৯৪ পিস ইয়াবা, ৫০ গ্রাম হিরোইন, ১৭ কেজি ৯০ গ্রাম গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, ৬৪ লিটার দেশি মদ, দুই বোতল বিদেশি মদ ও ৩৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *