প্রধানমন্ত্রীর নির্দেশে জয়-লেখকের সঙ্গে চার নেতার রুদ্ধদ্বার বৈঠক

অনলাইন ডেস্ক ::

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছন সংগঠনটির দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের চার কেন্দ্রীয় নেতা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।

ওই সূত্রের তথ্যানুযায়ী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে উপস্থিত এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আমরা বৈঠক করেছি। ছাত্রলীগের ভারপ্রাপ্ত নেতাদের আমরা ভবিষ্যত কর্মপরিকল্পনা সংক্রান্ত বিষয়ে দিকনির্দেশনা দিয়েছি। আমাদের নেত্রীই আমাদের তাদেরকে নির্দেশনা দেয়ার দায়িত্ব দিয়েছেন। নেত্রী যেভাবে তাদের গাইড করতে বলেছেন আমরা সে অনুযায়ী গাইড করেছি।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *