প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে পানিসম্পদ প্রতিমন্ত্রীর দোয়া মোনাজাত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে পানিসম্পদ প্রতিমন্ত্রীর দোয়া মোনাজাত

স্টাফ রিপোর্টার//রেজয়ানুর রহমান সফেন:

প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দীঘায়ু কামনা করে বরিশাল দোয়া মোনাজাত করা হয়েছে। বরিশাল সদর আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমে উদ্যোগে এই আয়োজন করা হয়।

শনিবার বিকেলে শহরের পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদে আয়োজিত এই দোয়া মোনাজাতে বিপুল সংখ্যক আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।

জন্মদিন উপলক্ষে পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া কাছে প্রার্থনা করেন। পরে পানি উন্নয়ন বোর্ড মসজিদের ইমাম আনুষ্ঠানিকভাবে দোয়া মোনাজাত করে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়েছেন।

এতে উপস্থিত ছিলেন- বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু, বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন এবং জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ উল্লেখযোগ্য।’

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *