ববিতে জাতীয় মানবাধিকার সোসাইটির নতুন কমিটি

ববিতে জাতীয় মানবাধিকার সোসাইটির নতুন কমিটি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জাতীয় মানবাধিকার সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান প্রফেসর মু. নজরুল ইসলাম তামিজী ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দিয়েছেন। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ‍্যমে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় মানবাধিকার সোসাইটির ববি শাখার সভাপতি হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের সৈয়দ মুস্তাকিম ও সাধারণ সম্পাদক হিসেবে ম‍্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের খাজা আহমেদ কে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও সংগঠনটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মুহাম্মদ আমিনুল ইসলাম ও দপ্তর সম্পাদক ভূতত্ত্ব ও খনিবিদ‍্যা বিভাগের ওবায়দুর রহমানকে।

কমিটির অনান‍্যরা হলেন, সহ-সভাপতি মো. শোভন মিয়া , জিএন নওরিন, সুমাইয়া আখতার তারিন, মো. ওবায়দুল্লা ও মো. রিয়াজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইমা অনন্যা , অর্থ সম্পাদক আবুল আসাদ, প্রচার সম্পাদক ইকবাল হাসান, নির্বাহী সদস্য নাজমুস সাকিব, রাবেয়া আক্তার ও মন্জুরুল ইসলাম।

কমিটিতে কো-অর্ডিনেটর হিসেবে হাফিজুর রহমান ও মো. রাসেল ঘরামী কে রাখা হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *