বরিশালে কারেন্ট জাল সহ আটক ৪

বরিশাল নৌ-পুলিশের বিভিন্ন ইউনিটের পৃথক অভিযানে কারেন্ট জাল সহ চার জনকে আটক করা হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বরিশালের কীর্তনখোলা ,কালা বদর,আড়িয়াল খাঁ,মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীত অভিযান পরিচালনা হয়।

এসময় বরিশাল অঞ্চলে নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট পৃথক অভিযান চালিয়ে নদীতে পাতানো পরিত্যক্ত অবস্থায় মোট ৪,৭৫,০০০ মিটার কারেন্ট জাল সহ চার জনকে আটক করেন।

বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নির্দেশনায় নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বরিশাল অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, রবিবার কীর্তনখোলা,কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীতে নৌপুলিশ পৃথক অভিযান চালায়।এসময় মোট ৪,৭৫,০০০ মিটার কারেন্ট জাল সহ মোট চার জনকে আটক করা হয়।

পরবর্তীতে সংশ্লিষ্ট ইউএনও এবং মৎস্য কর্মকর্তার অনুমতি নিয়ে অবৈধ কারেন্ট জাল গুলো পুড়িয়ে ফেলা হয়েছে।তিনি আরো বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *