বরিশালে দূর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা।

বরিশালে দূর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা।

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে বরিশাল ডিআইজি অফিসের উদ্যোগে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ বেলা সেপ্টেম্বর)১০ টায় বরিশাল রেঞ্জের পুলিশ সুপার র‌্যাব, এপিবিএন, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, পিবিআইসহ গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ এবং বরিশালের ৬টি জেলার পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এর সমন্বয়ে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম, সভাপতিত্ব করেন। ডিআইজি মোঃ শফিকুল ইসলাম,বলেন শারদীয় দুর্গাপূজা সার্বজনীন ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করেন। এছাড়া নির্বিঘ্নে উৎসব অনুষ্ঠানের লক্ষ্যে তিনি পূজা উদযাপন কমিটির সার্বিক সহযোগিতা কামনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *