বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়ায় পানিতে ডুবে ইস্পা আক্তার নামে ৬ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত ইস্পা আক্তার বরিশাল মহানগর ১ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও কাউনিয়া এলাকার বাসিন্দা মেহেদি হাসান রাকিব মোল্লার কন্যা।

ইস্পা শুক্রবার দাদি ও চাচার সাথে সাথে বাবুগঞ্জের রাকুদিয়ায় খালা বাড়িতে বেড়াতে যায়।

শনিবার (৩১ আগষ্ট) দুপুরে সকলের অজান্তে খালার ঘরের পাশের পুকুরে পড়ে যায়।

অনেক খোঁজাখুজির পর বিকেল ২ টার দিকে তাকে উদ্ধার করে পার্শবর্তী উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইস্পার খালু আব্দুস ছত্তার হাওলাদার।

এদিকে ইস্পার মৃত্যুতে তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *