বরিশালে ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

বরিশালে ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

বরিশাল নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য, পণ্যের গায়ে নির্ধারিত মূল্য না থাকা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।

অপূর্ব অধিকারী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করে মেয়াদোত্তীর্ণ পণ্য, পণ্যের গায়ে নির্ধারিত মূল্য না থাকা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে বিভিন্ন দোকান, খাবার দোকান ও ফার্মেসিসহ চারটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সাড়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *