বরিশালে ৫ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

বরিশালে ৫ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :::: বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) গৌরনদী বন্দর ও বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালায় তারা।

গৌরনদী থানা পুলিশের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে অভিযানে বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সূমি রানী মিত্র, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর কুমার দাস উপস্থিত ছিলেন।

শাহ শোয়াইব মিয়া জনান, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মধ্যে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সূমি রানী মিত্র।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *