বুঝতে পারিনি এতো খারাপ পরিস্থিতির সম্মুখিন হতে হবে: সাকিব

বুঝতে পারিনি এতো খারাপ পরিস্থিতির সম্মুখিন হতে হবে: সাকিব

হাতের আঙ্গুলের অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে সাকিব আল হাসানকে। আর এ নিয়ে ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সাকিব। তা হুবহু তুলে ধরা হল-

হাতের ব্যাথায় যখন দল ছেড়ে দেশে ফিরছি তখনও বুঝতে পারিনি এত খারাপ পরিস্থিতির সম্মুখিন হতে হবে।

দেশে আসার পর প্রচন্ড ব্যাথা অনুভব ও হাত অস্বাভাবিক রকম ফুলে যাওয়ায় দ্রুত হসপিটালে এডমিট হয়ে একটি সার্জারি করাতে হয়েছে। আঙ্গুলের ভেতর ইনফেকশনের ফলে ৬০-৭০ সে: মি: পুঁজ বের করতে হয়েছে।

আপনাদের দোয়াই খুব অল্পের জন্য বড় ধরণের বিপদ থেকে এই যাত্রায় রক্ষা পেয়েছি তবে দ্রুতই আরও একটি সার্জারি করাতে হবে।

আপনাদের সকলের দোয়া প্রার্থনা করছি। আপনাদের দোয়া ও ভালবাসায় দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে পারি। ধন্যবাদ।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *