স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে স্বামী জাকির হোসেনের ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রী সুমাইয়া আক্তারের। সোমবার রাত ৯টার দিকে নিহতের বাবার বাড়ি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চিলাইপাড় গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

সুমাইয়া ওই গ্রামের মন্তাজ মিয়ার মেয়ে। ঘাতক স্বামী জাকির হোসেন একই উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাও গ্রামের আব্দুল হাসিমের ছেলে।

জানা যায়, বিয়ের পর থেকে বিভিন্ন কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ফলে তাদের দাম্পত্য জীবনে দূরত্ব সৃষ্টি হয়। এই কারণে সপ্তাহ দুয়েক আগে স্বামী জাকির হোসেনকে ডিভোর্স দেন সুমাইয়া। খবর পেয়ে ক্ষুব্ধ জাকির হোসেন চিলাইপাড় গ্রামে এসে সুমাইয়াকে জোরপূর্বক তুলে নিতে ব্যর্থ হয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ সময় তার চিৎকারে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক, দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান এবং ওসি (তদন্ত) শামছ উদ্দিন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *