উন্নয়ন ধরে রাখতে আরেকটিবার নৌকায় ভোট দিন: প্রধানমন্ত্রী

উন্নয়ন ধরে রাখতে আরেকটিবার নৌকায় ভোট দিন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারাবিশ্বে বাংলাদেশে উন্নয়নের রোল মডেল হিসেবে আমরা সম্মান লাভ করেছি। এই উন্নয়ন ধরে রাখতে আরেকটিবার আওয়ামী লীগকে ভোট দিন, নৌকায় ভোট দিন।

শনিবার বিকেলে বরগুনার তালতলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন। এর আগে ওই এলাকার বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, নৌকা মানেই উন্নয়ন। এই নৌকায় ভোট দিয়ে দেশ স্বাধীন হয়েছে। নৌকায় ভোট দিয়ে মানুষ কখনো ঠকেনি। যখনই ভোট দিয়েছে উন্নয়ন হয়েছে। নৌকার ফলেই সমগ্র বাংলাদেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে। দক্ষিণবঙ্গ একসময় উপেক্ষিত থাকলেও এখন এখানেও উন্নয়নের ছোঁয়া লেগেছে বলে জানান প্রধানমন্ত্রী।

দেশের আর্থসামাজিক উন্নয়নে তার সরকারের নানা প্রকল্প ও কর্মসূচির কথা তুলে ধরে আওয়ামী লীগ শেখ হাসিনা বলেন, আপনারা ওয়াদা করুন, যাকেই আগামী নির্বাচনে নৌকা মার্কায় পাঠাবো, তাকেই ভোট দিয়ে নির্বাচিত করে আওয়ামী লীগকে দেশের সেবা করার সুযোগ দেবেন। তখন হাত তুলে ওয়াদা করেন উপস্থিত জনতা। জবাবে শেখ হাসিনা জনতাকে ধন্যবাদ জানান।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *