একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে সরকার

একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে সরকার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধীদের আহ্বানে সাড়া না দিয়ে সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো এবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। অন্যান্য দল যাতে নির্বাচনে না আসে, সেই ব্যবস্থা করছে আওয়ামী লীগ।

শুক্রবার জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতা-কর্মীদের নিয়ে ঢাকার শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘গত কয়েক বছরে আওয়ামী লীগের লক্ষ্যটা হচ্ছে যে, বিরোধী দলগুলোকে বাইরে রেখে তারা নির্বাচনে যেতে চায়। এ জন্য বাংলাদেশের গণতন্ত্রে যার অবদান সবচেয়ে বেশি, তাকে জেলে নিয়েছে এবং বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করছে।

তিনি আরও বলেন, বর্তমান ক্ষমতাসীনরা দেশে পুরোপুরিভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করেছে। তাদের লক্ষ্যই হচ্ছে- একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করা। সে লক্ষ্যেই তারা চলছে।

বিএনপিতে ১/১১-এর সংস্কারপন্থী নেতাদের ফেরানোর বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, যারা দলের বাইরে ও নিষ্ক্রিয় ছিল, তাদের ভূমিকা পালন করার জন্যই সক্রিয় করা হচ্ছে দলের সিদ্ধান্ত অনুযায়ী।

এ সময় ফখরুলের সঙ্গে ছিলেন বিএন‌পির যুগ্ম মহাস‌চিব সৈয়দ মোয়া‌জ্জেম হোসেন আলাল, যুবদ‌লের সি‌নিয়র সহসভাপ‌তি মোরজাতুল ক‌রিম বাদরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন প্রমুখ।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *