ছেলে হত্যায় বাবার মৃত্যুদণ্ড

ছেলে হত্যায় বাবার মৃত্যুদণ্ড

জয়পুরহাটে শিশুসন্তান (৮) হত্যায় বাবা নজরুল ইসলাম লিটনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

নজরুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার রাজনগর আদর্শগ্রামের নিজাম উদ্দীনের ছেলে। তবে তিনি জামিন নেওয়ার পর থেকে পলাতক।

মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১১ নভেম্বর সকালে নজরুল ইসলাম লিটন তার আট বছরের ছেলে রানাকে কাজ করতে বললে সে অপারগতা স্বীকার করে। এসময় লিটন ক্ষিপ্ত হয়ে ছেলেকে এলোপাতাড়ি মারপিট করে। এরপর রানাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা করালে তার অবস্থা আরও অবনতি হয়। এরপর ১৩ নভেম্বর তাকে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়ায় পথে সে মারা যায়।

এ ঘটনায় শিশুটির মা বুলি আরা বাদী হয়ে ১৩ নভেম্বর সদর থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন। তবে আসামি পলাতক থাকায় আদালত তার গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *