জনগণের ওপর সম্পূর্ণ আস্থা-বিশ্বাস আছে : প্রধানমন্ত্রী

জনগণের ওপর সম্পূর্ণ আস্থা-বিশ্বাস আছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ আমাদের সাথে আছে। জনগণের শক্তি নিয়েই আমরা ক্ষমতায় এসেছি। জনগণের ভোটেই আমরা ক্ষমতায় এসেছি। জনগণের ওপর সম্পূর্ণ আস্থা-বিশ্বাস আছে।

শুক্রবার সন্ধ্যায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় দল (পার্লামেন্টারি পার্টি) এর যৌথসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ইনশাল্লাহ আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীও আমরা উদযাপন করতে পারবো। স্বাধীনতার সপক্ষের শক্তি ক্ষমতায় থাকবে। আমরা না থাকলে কেউ ভালোভাবে পালন করবে না।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য, আগামী ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী আমরা পালন করবো। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমরা পালন করবো।

তিনি বলেন, আমাদের সৌভাগ্য আমরা যখন স্বাধীনতার ২৫ বছর পালন করি তখনও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলো।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *