জাতীয় ক্রিকেট লিগে এবার আশরাফুলের ‘ঠিকানা’ বরিশাল

জাতীয় ক্রিকেট লিগে এবার আশরাফুলের ‘ঠিকানা’ বরিশাল

অনলাইন ডেস্ক ::

ক্যারিয়ারের শুরু থেকে জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোর হয়ে খেলতেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু এবার তার ঠিকানা ভিন্ন। ১০ অক্টোবর শুরু হতে যাওয়া এই প্রথম শ্রেণির টুর্নামেন্টে বরিশালের হয়ে খেলবেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।

রবিবার বাংলা ট্রিবিউনকে আশরাফুল বলেছেন, ‘জাতীয় লিগ দিয়ে আমাদের ক্রিকেট মৌসুম শুরু হয়। এতদিন আমি অন্য দলে খেলতাম। এবার খেলবো বরিশালের হয়ে। অনেকদিন ধরেই ঢাকার বাইরের একটি দলে খেলার ইচ্ছে ছিল। বরিশালের টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ, তারা আমাকে সুযোগ দিয়েছে।’

ঢাকা মেট্রোর এবারের দলে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, মার্শাল আইয়ুব, শামসুর রহমান শুভ, আল-আমিন জুনিয়র। আশরাফুল ব্যাট করতে চান চার নম্বরে। কিন্তু মাহমুদউল্লাহর কারণে সেখানে সুযোগ পাওয়া মুশকিল। তাই দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে আশরাফুল বলেছেন, ‘এ মুহূর্তে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটিং অর্ডারে ওপরে খেলা। ওপরে খেলতে পারলেই আমার জন্য ভালো হবে। ঢাকা মেট্রো দলের পরিস্থিতি সম্পর্কে জানিয়েছে, তাই সিদ্ধান্ত নিতে সুবিধা হয়েছে আমার।’

বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর নিষিদ্ধ ছিলেন আশরাফুল। নিষেধাজ্ঞা কাটিয়ে গত মৌসুমে ঢাকা মেট্রোর হয়ে ফিরেছিলেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। জাতীয় লিগের গত আসরে ছয় ম্যাচে ২৫.৩০ গড়ে ২৫৩ রান করেছিলেন তিনি।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *