ঝালকাঠিতে বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি:

বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ ঝালকাঠি জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন অনু। বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি এসএম শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের বরিশাল জেলা শাখার সভাপতি মোহাম্মদ মানিক মৃধা, সাধারণ সম্পাদক মির্জা নাছির উদ্দিন, ঝালকাঠি জেলা শাখার সহ-সভাপতি, মাইনুল হাসান রিয়াদ, রমেশ ভট্টাচায্য, মো: রফিকুল ইসলাম, গোলাম কবির, মিজানুর রহমার, শহিদুল হক, আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বাদশা তালুকদার। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সম্মতি ক্রমে জেলা প্রশাসক কার্যালয়ের নাজির আলমগীর হোসেনকে সভাপতি এবং সড়ক ও জনপদ বিভাগের কম্পিউটর অপারেটর বাদশা তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের জেলা কমিটি ঘোষনা করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *