বরিশালে একদিনে বিপুল পরিমানে কারেন্ট জাল সহ আটক ৫৫

বরিশালে ইলিশ শিকার বন্ধের পৃথক অভিযানে গত এক দিনে বিপুল পরিমানে কারেন্ট জাল ও ইলিশ সহ ৫৫ জনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির।

গত ১৪ থেকে ১৫ অক্টোবর সকাল ৮ টা পর্যন্ত বরিশালের কীর্তনখোলা ,কালা বদর,আড়িয়াল খাঁ,মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীত অভিযান পরিচালনা হয়।

এসময় বরিশাল অঞ্চলে নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট পৃথক অভিযান চালিয়ে নদীতে পাতানো অবস্থায় বিপুল পরিমান কারেন্ট জাল,দুইশত আটানব্বই কেজি ইলিশ সহ ৫৫ জনকে আটক করেন।

বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নির্দেশনায় নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বরিশাল অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, গতকাল ইলিশ শিকার বন্ধের অভিযানে কীর্তনখোলা,কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীতে নৌপুলিশ পৃথক অভিযান চালায়।এসময় বিপুল পরিমান কারেন্ট জাল,দুইশত আটানব্বই কেজি ইলিশ সহ মোট ৫৫ জনকে আটক করা হয়।এসময় দশটি নিয়মিত মামলা সহ উনিশটি নৌযান আটক এবং এগারটি মোবাইল কোর্ট পরিচালিত হয়ে।

পরবর্তীতে সংশ্লিষ্ট ইউএনও এবং মৎস্য কর্মকর্তার অনুমতি নিয়ে অবৈধ কারেন্ট জাল গুলো পুড়িয়ে ফেলা হয়েছে।তিনি আরো বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।আমাদের ইলিশ শিকার বন্ধের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *