বরিশালে নানা আয়োজনে পালিত হচ্ছে মহাঅষ্টমী ও কুমারী পূজা, মণ্ডপে ভক্তদের ঢল

 ‍স্টাফ রিপোর্টার//স্বর্না বিস্বাস:

শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ। বরিশাল সেজেছে নতুন সাজে।ঢাক-কাসার বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতে বরিশালের বিভিন্ন মন্দিরে দেবীরূপী কুমারীকে পূজা করছেন ভক্তরা।

রামকৃষ্ণ মিশন মন্দির থেকে ছবি তুলেছেন বাংলার মুখ ২৪ ডট কম  এর স্টাফ রিপোর্টার স্বর্না বিস্বাস

নতুন কাপড় ও বাহারি সাজে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গাকে দেয়া হচ্ছে পুষ্পাঞ্জলি। অষ্টমী পূজার বিশেষ আয়োজন কুমারী পূজা। দেবীর সন্ধিপূজা ও কুমারী পূজার মধ্য দিয়ে দিনটি পালন করছে হিন্দু ধর্মাবলম্বীরা।

রামকৃষ্ণ মিশন মন্দির থেকে ছবি তুলেছেন বাংলার মুখ ২৪ ডট কম  এর স্টাফ রিপোর্টার স্বর্না বিস্বাস

হিন্দু বিশ্বাসে, কুমারী প্রকৃতি বা নারী জাতির প্রতীক এবং বীজাবস্থা। তাই কুমারী বা নারীতে দেবীভাব আরোপ করে তার সাধনা করা হয়। ঢাক-ঢোল বাদ্যসহকারে নানা আচারের মধ্যদিয়ে ৭ বছরের শিশু প্রিয়তা বন্দোপাধ্যায় দেবীরূপে পূজিত হবে।

রামকৃষ্ণ মিশন মন্দির থেকে ছবি তুলেছেন বাংলার মুখ ২৪ ডট কম  এর স্টাফ রিপোর্টার স্বর্না বিস্বাস

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *