বরিশালে নানা আয়োজনে পালিত হচ্ছে মহাসপ্তমী

স্টাফ রিপোর্টার//স্বর্না বিস্বাস:

উৎসবপ্রিয় সনাতন বাঙালি হিন্দুরা মেতে উঠেছে পূজার আনন্দে। শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠী পেরিয়ে আজ মহাসপ্তমী। ষষ্ঠী তিথিতে বেলতলায় বিহিত পূজার পর দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে মূল দুর্গোৎসবের সূচনা হয়।

ছবি: স্বর্না বিস্বাস:

শুক্রবার বরিশালের পূজামণ্ডপগুলোতে ধূপের ধোঁয়া, ঢাকঢোল, কাঁসর ঘণ্টা, শাঁখ উলুধ্বনী, ভক্তিমন্ত্রে আর চণ্ডিপাঠে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপ। উলুধ্বনি, শঙ্খনাদ, সাথে ঢোলের বোল, মাতৃবন্দনার আনুষ্ঠানিকতা শুরু হয়। নানা উপচারে ডালা সাজিয়ে আসতে থাকেন ভক্তরা। অশুভ শক্তির বিনাশে ‘মঙ্গলময়ী’ দেবীকে প্রার্থনা করেন ভক্তরা।

ছবি: স্বর্না বিস্বাস:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মেয়র সাদিক আবদুল্লাহ হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রতি বছরের মতো এ বছরও সারা দেশে যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্য দিয়ে সাড়ম্বরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।

ছবি: স্বর্না বিস্বাস:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *